আহাদ সেক, কুষ্টিয়া : ৬ দফা দাবি আদায়ে কুষ্টিয়ার মজমপুর গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মজমপুর ট্রাফিক অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সড়ক অবরোধকারীদের মধ্যে সরকারি–বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আরো দেখুন.........
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অস্ত্র ও গুলিসহ জাহিদুল ইসলাম জাহিদ (৪৮) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার রিফিউজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আরো দেখুন.........
মাহমুদ শরীফ, কুমারখালী : সিনিয়র সাংবাদিক হাবীব চৌহান ও রনজক রিজভীর বাবা আলহাজ্ব শেখ মোহা: সেলিমের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর দুর্গাপুরে নিজ বাস ভবনে আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন মুফতি সাব্বির আহমেদ আজহারী, মওলানা নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আরো দেখুন.........
এম এ মাজিদ, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাতের অপরাধে জয় কুমার ঘোষ (৩৫) নামের এক ব্যক্তি কে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন। সোমবার রাতে পাবনা জেলার ফরিদপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথবাহিনী ওই উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। জয় কুমার ঘোষ তাড়াশ উপজেলার পৌর সদরের গোবিন্দ মন্দির আরো দেখুন.........
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি এক আওয়ামী লীগ নেতাকে। সোমবার (১৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে বের হওয়া জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় ব্যানারের সামনের সারিতে ছিলেন তিনি। আরো দেখুন.........
রাজু আহমেদ : কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” সার্কেল’র পরিদর্শক খবির আহমেদ এর নেতৃত্বে, উপ-পরিদর্শক ইকবাল হোসেন, সরকারি উপ-পরিদর্শক হোসেন আলী, সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ৩ জন মাদক সেবনকারীকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। আটককৃতরা হলো ঃ সাতবাড়ীয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুজন আরো দেখুন.........
শাহ্ জামাল : আনন্দ শোভাযাত্রা, পান্তা ভাত উৎসব, লাঠি খেলা আর রং বেরং এর নানা আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় বরণ করে নেওয়া হলো ১৪৩২ এর পহেলা বৈশাখ। উৎসবে যোগ দেয়, বিএনপি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছাড়াও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। আনন্দ শোভাযাত্রায় ভিন্ন আমেজ সৃষ্টি করে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে তৈরী আরো দেখুন.........
স্যার আজবাহার : বেশীর ভাগ ইতিহাসবিদ মোটামোটি একমত যে, বাংলা সন ১৫৫৬ খৃস্টাব্দে সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের শাসন আমলেই শুরু হয়েছিল। ভারত বর্ষে মোঘল সম্রাজ্য শুরুর পর থেকে আরবী বছর হিজরী পঞ্জিকা অনুসরন করে তারা কৃষি পণ্যের খাজনা আদায় করে থাকতেন। হিজরী সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় ফসলি মাসের আরো দেখুন.........
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি : দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের কুষ্টিয়া শহরের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে সীমানা প্রাচীরের বাইরে থেকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে আরো দেখুন.........
উজ্জল হোসেন : ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মজলুম মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা। বিদ্যালয়গুলোতে কোন ক্লাস হয়নি। গাজায় নিহত মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করেই ছুটি দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। গতকাল সোমবার বাদ আছর ভেড়ামারা বাসষ্টান্ড আরো দেখুন.........