| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
তাড়াশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার

তাড়াশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার

এম এ মাজিদ, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাতের অপরাধে জয় কুমার ঘোষ (৩৫) নামের এক ব্যক্তি কে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন।
সোমবার রাতে পাবনা জেলার ফরিদপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথবাহিনী ওই উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
জয় কুমার ঘোষ তাড়াশ উপজেলার পৌর সদরের গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা ও শঙ্কর ঘোষের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।
জানা গেছে, রবিবার রাতে চৈত্র সংক্রান্তি পূজায় তাড়াশ মহাশশ্মানে মন্ত্রপাঠের সময় ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত দেন। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলা জুড়ে উপপ্ত হয়ে পড়ে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট তাৎক্ষনিকভাবে পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি কয়েক ঘন্টার মধ্যেই ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া জয় কুমার ঘোষ কে পাবনা জেলার ফরিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত জয় কুমার কে জিজ্ঞসাবাদ শেষে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024