১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | ভোর ৫:৪৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন

ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন

নোমান জহির রাজা :
অসহায়, এতিম শিশু, দুস্থ, প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী, ১ টি এতিম খানা মাদ্রাসায় ২ বস্তা চাউল ও নগদ অর্থ উপহার হিসাবে তুলে দিয়ে সুবিধা বঞ্চিত ১০০ পরিবারের মুখে হাসি ফুটলো কুষ্টিয়ার ভেড়ামারার শিশু তাহমিদ ফাউন্ডেশন। আজ মঙ্গলবার সকালে ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রতিবারের ন্যায় এবারো ঈদের খাদ্য সামগ্রী হিসাবে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও দুধ’র প্যাকেট উপহার হিসাবে দেওয়া হয়।
শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ বিষায়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিম। বক্তব্য রাখেন, আলহেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব হাসানুজ্জামান খসরু, ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত মেয়র প্রার্থী আলহাজ¦ মোলায়েম হোসেন, ভেড়ামারা রেল বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক শামীম রেজা শামীম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা বিনামুল্যে চিকিৎসালয়ের উপদেষ্টা আলহাজ¦ আতিয়ার রহমান মৃধা, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাবলু প্রমুখ।
শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শাহ্ জামাল বলেন, ২০১৫ সাল থেকে নিয়মিত ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি। ২০২৪ সালের ২৯ অক্টোবর সামাজিক ও মানবকল্যানমুলক শিশু তাহমিদ ফাউন্ডেশন প্রতিষ্টার পর থেকেই এতিম শিশু এবং দুস্থ মানুষের কল্যানে কাজ করছে। তিনি বলেন, এই সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টি কে আত্ম সামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋন দেওয়া, এতিম শিশুদের পূর্নবাসন করা, গর্ভবতী মায়েদের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ দেওয়া এবং কর্যে হাসানা চালু করনই মূল উদ্দ্যেশ। ইতোমধ্যে ভেড়ামারার দারিদ্র শ্রেনীর মানুষ এই সুফল পাওয়া শুরু করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024