নিজস্ব প্রতিনিধি:-
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়া’র ভেড়ামারা উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৭টার সময় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে, ভেড়ামারা উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ভেড়ামারা ডা. গাজী আশিক বাহার , উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সাবেক উপজেলা আমির ও কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, ড. নুরুল আমিন জসিম। উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জামায়াতের আমির মোঃ জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মোঃ শফিকুল আলম সহ উপজেলা জামায়াতের সকল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও নেতৃবৃন্দ।
অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের কোনো মানুষ বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও এই ঈদে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে সকাল সকাল নগদ অর্থ হাতে পেয়ে উপস্থিত অসহায় ও দুস্থ মানুষের মুখে আনন্দের আভা দেখা যায়। তারা এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।