এম এ মাজিদ তাড়াশ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ এর কারিগরি সহযোগীতায় ও ইসলামিক ফাউন্ডেশন তাড়াশের আয়োজনে রোববার পৃথক দুটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। রোববার সকাল ৯টায় উপজেলার তালম ইউনিয়নের গোন্তা আব্দুল আজিজের বাড়ি এবং দুপুর ১২টায় একই ইউনিয়নের চাঁদপুর মজিবর মাস্টারের বাড়ি মক্তবে ওই কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত জনগনের উদ্দেশ্য সচেতনামূলক বক্তব্য রাখেন কমিউনিটি সভা বাস্তবায়নকারী মোছা: মান্জু আক্তার বানু। এসময় উপস্থিত ছিলেন,ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটোকার মো: আব্দুল মাজিদ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় এলাকার বিভিন্ন বয়সের নারীরা অংশগ্রহণ করেন।