| | | |
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় বিএনপির বিশাল সমাবেশ ৭ই নভেম্বরের চেতনা আমাদের অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় ———- বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
ভেড়ামারায় বিএনপির বিশাল সমাবেশ ৭ই নভেম্বরের চেতনা আমাদের অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় ———- বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম

ভেড়ামারায় বিএনপির বিশাল সমাবেশ ৭ই নভেম্বরের চেতনা আমাদের অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় ———- বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম

শাহ্ জামাল :
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভেড়ামারা বাসষ্টান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় আয়োজিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুনসহ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সেনা কর্মকর্তা ও বিএনপি নেতা কর্নেল (অব.) শামসুজ্জামান খান এবং ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ। ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন (এমপি) বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল এবং অবসান ঘটেছিল সকল ষড়যন্ত্রের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করে।” স্থানীয় রাজনীতির প্রেক্ষাপট টেনে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় এবং দলের ভিত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে ভেড়ামারা ও মিরপুরের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে জনগণের দোরগোড়ায় বিএনপির ইতিবাচক রাজনীতি পৌঁছে দেওয়াই হোক আমাদের মূল লক্ষ্য।”
সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ লড়াই-সংগ্রামের স্মৃতি চারণ করেন। তিনি বলেন, “৭ই নভেম্বরের চেতনা আমাদের অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। দল যখনই সংকটে পড়েছে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে থেকেছি। বিভিন্ন ক্রান্তিলগ্নে দলের ঐক্য বজায় রাখতে এবং তৃণমূলের নেতাকর্মীদের আগলে রাখতে ভেড়ামারা-মিরপুরের আপামর জনতাকে সাথে নিয়ে আমি কাজ করেছি।” তিনি আরও বলেন, “নেতাকর্মীদের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে ভেড়ামারা বিএনপির দুর্গ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে সফল করতে আমরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”
সমাবেশে বক্তারা দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
বিশাল সমাবেশটি সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন,ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক, রেলবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক, আসন্ন ভেড়ামারা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শামীম রেজা শামীম, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মোল্লা, মোকাররমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুর রব, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসলাম হোসেন মোল্লা, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাইফুল আলম রোকন, ভেড়ামারা উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম রেজা শামীম ও সদস্য সচিব মোশাররফ হোসেন,পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, যুবদল নেতা বিপ্লব হোসেন, মনিরুজ্জামান রুবেল, এনামুল হক সরদার,উজ্জল হোসেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম রানা, আলতামাস আসলাম নিউটন,আবু বেলাল হোসেন জিকু,জুয়েল রানা, তানভীর হোসেন তন্ময়, প্রত্যাশা করিম প্রমুখ এবং উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024