| | | |
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান ।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

ঢাকা অফিস :
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)-এর প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ভেড়ামারা সমিতির সভাপতি আলিম আল রাজি বাবু, কর্নেল জহিরুল হোসেন নোভেল ও উপসচিব হুমায়ুন কবিরসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ও আধুনিকায়ন, উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকের অবকাঠামোগত উন্নয়ন এবং বাহাদুরপুর ও সাতবাড়িয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসব উন্নয়ন কার্যক্রমে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতা কামনা করেন ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ভেড়ামারার স্বাস্থ্যসেবা অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন।

এর আগে কুষ্টিয়ার কৃতী সন্তান এবং ভেড়ামারা সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পাওয়ায় ভেড়ামারা সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024