১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৯:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মিরপুরের ভাটা মালিক ও মৎস্য চাষী কাউসার’র ৮ লক্ষ টাকার মাছ বিষ দিয়ে মেরে দিল প্রতিপক্ষ দূর্বৃত্তরা

মিরপুরের ভাটা মালিক ও মৎস্য চাষী কাউসার’র ৮ লক্ষ টাকার মাছ বিষ দিয়ে মেরে দিল প্রতিপক্ষ দূর্বৃত্তরা

উজ্জল হোসেন :
গুলি করে হত্যা করতে ব্যার্থ হওয়ার পর একের পর এক ক্ষতি সাধন করে অর্থনৈতিক ভাবে পুঙ্গু করে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে মিরপুরের ভাটা মালিক ও মৎস্য চাষী কাউসার হোসেনের প্রতিপক্ষ দূর্বত্তরা। প্রতিপক্ষরা এবার এক জোট হয়ে কাওছার কে সর্বস্বান্ত করতে তার ২টি বড় বড় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ৮ লক্ষ টাকার মাছ মেরে দিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। একদিকে ২০ লক্ষ টাকার ইট বিক্রির টাকা আত্মস্বাত, আরো ১৫ লক্ষ টাকার ইট প্রতিপক্ষরা আটকে রাখা এবং দিনের আলোয় পুকুরে বিষ দিয়ে ৮লক্ষ টাকার মাছ মেরে দেওয়ার ঘটনায় এখন সর্বশান্ত এক সময়ের দাপুটে সফল ব্যবসায়ী কাওছার হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিশিষ্ট ব্যবসায়ী কাওছার হোসেন মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাজীপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র। তার সাথেই পারিবারিক এবং জমিজমা সংক্রান্ত বিরোধ তৈরী হয় তারই ভাই মৃত আশরাফুল ইসলামে ছেলে জিসান, আপন ভাই ইসরাইল ও আরমান’র। এর সাথেই যোগ দেয় কাওছার’র স্ত্রী আফছানা মিমি এবং তার দুলাভাই লালন, তার সহযোগী বিপুল, ইমারুল, রফিকুল ও স্বপন। কাওসার হোসেন অভিযোগ করে বলেন, ওই প্রতিপক্ষরাই আমার ব্যবসা দখল করার জন্য মরিয়া হয়ে আমাকে গুলি করে হত্যার চেষ্টা করে। সেই মামলা এখনো চলমান। আমাকে অর্থনৈতিক ভাবে পুঙ্গু করে দিতেই ঈদের দিন শনিবার সকালে ওই দৃর্বৃত্তরাই আমার পুকুরে বিষ দিয়ে প্রায় ৮ লক্ষ টাকার মাছ মেরে দেয়। গ্যাস ট্যাবলেট দেওয়ার পর মুর্হুতেই মাছগুলো মরে গিয়ে ভেসে উঠে। পুরো পুকুর মরা মাছে সাদা হয়ে যায়।
কাওছার হোসেন’র ভাই জাকারিয়া জানান, কাওছারকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে প্রতিপক্ষ দৃবৃত্তরা। আমরা দেখেছি ঈদের দিন সকালে পুকুরের দিকে ইসরাইল, জিসান, আরমান কে ঘুরা ফেরা করতে। এই মাছ মেরে দেওয়ার পেছনে তাদেরই হাত রয়েছে। থানায় মামলা হয়েছে। দ্রুত আসামীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান তিনি।
বিশিষ্ট ব্যবসায়ী কাওছার আরো জানান, আমি একজন ইটভাটা মালিক ও মৎস চাষী। আমি বিভিন্ন জায়গায় পুকুর বা জলাশয়ে মাছ চাষ করি। আমি আমার গ্রামের আমার ইট ভাটার সাথে ২টি পুকুর আছে। ১টি ৭ বিঘা ও ১টি ৪ বিঘা। আমার পুকুরে বিভিন্ন প্রকার মাছ রয়েছে। আমি সহ আমার পরিবারের সকলে মিলে পাহারা সহ দেখভাল করি। প্রতিদিনের ন্যায় গত ৬ জুন রাত ১২টার সময় আমি পুকুর দেখভাল করে বাড়ীতে চলে যায়। তখন আমার পুকুর ঠিকই ছিলো। পরদিন ১২ টার দিকে আমার বড় ভাই জানায় পুকুরের সব মাছ মরে ভাসছে। তখন পুকুরে গিয়ে দেখে আমি হতাশ হয়ে পড়ি। আমার ধারনা প্রতিপক্ষ দৃর্বৃত্ত ইসরাইল, জিসান, আরমানরাই ঈদের দিন ১২টার আগে যেকোন সময় আমার পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়া পুকুরের সকল মাছ মেরে দিয়েছে। এতে আমার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024