১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৩:৫৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় মিল মা‌লিক স‌মি‌তির সভাপ‌তির বা‌ড়ি লক্ষ‌্য ক‌রে গু‌লি

কুষ্টিয়ায় মিল মা‌লিক স‌মি‌তির সভাপ‌তির বা‌ড়ি লক্ষ‌্য ক‌রে গু‌লি

শাহীন আলম লিটন, কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি :
দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের কু‌ষ্টিয়া শহ‌রের বা‌ড়ি‌ লক্ষ‌্য ক‌রে গু‌লির ঘটনা ঘ‌টে‌ছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে সীমানা প্রাচীরের বাইরে থেকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ত‌বে এ ঘটনায় কেউ হতাহত হননি। এসময় বাড়িতে উপস্থিত থাকা সবার মধ্যে আতঙ্ক সৃ‌ষ্টি হ‌য়।

খবর পেয়ে পু‌লিশ ও র‌্যা‌বের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এ গুলির ঘটনা তা এখনো জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শহ‌রের গোশালা রো‌ডে অব‌স্থিত আব্দুর রশি‌দের এক‌টি ডু‌প্লেক্স বা‌ড়ি‌ র‌য়ে‌ছে। বা‌ড়ি‌টি এখ‌নো নির্মাণাধীন। প‌রিবারসহ আব্দুর রাশিদ ওই বা‌ড়ি‌তেই থাক‌তেন। ঘটনার সময় তি‌নি খাজানগ‌রে তার ব‌্যবসা‌য়িক প্রতিষ্ঠা‌নে ছি‌লেন। বড় ছে‌লে ও পাহারাদার ঘটনার সময় বা‌ড়ির ভেত‌রেই ছি‌লেন।

আব্দুর র‌শিদ ব‌লেন, “ঘটনা জান‌তে পে‌রে আমি তাৎক্ষ‌ণিক বা‌ড়ি‌তে ফিরি। এরপর বা‌ড়ির সি‌সি‌টি‌ভি ফু‌টেজ চেক ক‌রে দেখ‌তে পাই বেলা পৌনে দুইটার দিকে এক মোটরসাইকেলে হেলমেট পরা দুইজন ব্যক্তি বাণী হ‌লের দিক থে‌কে এসে বাড়ির সামনে দাঁড়ায়। এরপর বা‌ড়ি লক্ষ‌্য ক‌রে দুই রাউন্ড গুলি চালি‌য়ে একই রাস্তা ধরা শহ‌রের দি‌কে চ‌লে যায়। এতে বাড়ির বাইরের কাচের গ্লাস ভেঙে যায়। বিষয়টি আমি স‌ঙ্গে সঙ্গেই পু‌লিশ‌কে জানিয়েছি।”

আব্দুর র‌শি‌দের ভা‌তিজা জিহাদুজ্জামান জিকু ব‌লেন, “সম্প্রতি সদর উপ‌জেলার আইলচারা হাট-বাজা‌রের পুনঃদরপত্র বিজ্ঞ‌প্তি হ‌য়ে‌ছে। আমি দরপ‌ত্রের শি‌ডিউল কি‌নে‌ছি। এরপর থেকেই আমা‌কে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হ‌চ্ছে। যে‌হেতু চাচা (আব্দুর র‌শিদ) আমা‌দের প‌রিবা‌রের অ‌ভিভাবক। তার পরাম‌র্শেই আমরা ব‌্যবসা বা‌ণিজ‌্য ক‌রি। সেই জায়গা থে‌কে আতঙ্ক সৃ‌ষ্টির জন‌্য আজ‌কের এই ঘটনা ঘট‌া‌তে পা‌রে। সদর থানা বিএনপির এক নেতা ও তার এক সহযোগী এই হাট নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা কর‌ছে। তারা নিজেদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা কর‌ছি।”

এ বিষয়ে কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হো‌সেন বলেন, “গু‌লির ঘটনায় সিসি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে‌ছি। কাউকে শনাক্ত করা যায়‌নি। এ ব‌্যাপা‌রে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ আমরা গ্রহণ করব।”

প্রসঙ্গত, আব্দুর রশিদ দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক। ঋণখেলাপির অভিযোগে তাঁর বিরুদ্ধে দেশের বেশ কয়েকটি ব্যাংকের দায়ের করা মামলা চলমান রয়েছে। গত বছ‌রের ১৬ নভেম্বর বিকেলে প্রতারণা মামলায় কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পু‌লিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024