| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান ।

কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান ।

নিজস্ব প্রতিনিধি :

কুষ্টিয়া’র জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাতের উদ্যোগে ছিনতাইয়ের শিকার ক্ষতিগ্রস্ত ডিম ব্যবসায়ী মাহাবুলকে আজ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, ভেড়ামারা উপজেলার মনি পার্ক সংলগ্ন সড়ক থেকে ডিমবোঝাই একটি গাড়ি ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী মাহাবুল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের নজরে আসার পর মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত আজ ক্ষতিগ্রস্ত মাহাবুলের হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এই সহযোগিতার জন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, মানুষের দুর্যোগ ও বিপদে প্রশাসক সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024