মোঃ সরোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:-
কুষ্টিয়া’র ভেড়ামারা উপজেলার বাগগাড়ি পাড়া নামক স্থানে অবৈধভাবে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ডা.গাজী আশিক বাহার মহোদয় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযান কালে বেশ কয়েকটি গাড়ি, স্টিয়ারিং টলির ড্রাইভারসহ মাটি কাটার লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় নিয়মিত মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ডা.গাজী আশিক বাহার।