১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | ভোর ৫:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুরে অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অস্ত্র ও গুলিসহ জাহিদুল ইসলাম জাহিদ (৪৮) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার রিফিউজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বৈরাগীরচরস্থ বসত বাড়িতে ডিবি‘র ইন্সপেক্টর শেখ আওয়াল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান জাহিদ আটক করে এবং চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির সিড়ির নিচে একটি বস্তার ভিতর শপিং ব্যাগের ভিতরে রুমাল দিয়ে পেচিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে ডিবি।
ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। সে দীর্ঘ সময় ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং মরিচা ইউনিয়ন এলাকার আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024