এম এ মাজিদ, তাড়াশ:
সিরাজগঞ্জে বাংলা নববষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কাযালয়ের আয়োজনে সোমবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সেমিনার কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহর পরিচালনায়। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো রেজাউল করিম, সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো:আনোয়ার হোসেন প্রমূখ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।