১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ। ছুটি ঘোষনা শিক্ষা প্রতিষ্টানে / সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভেড়ামারার তৌহিদী জনতা

শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ। ছুটি ঘোষনা শিক্ষা প্রতিষ্টানে / সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভেড়ামারার তৌহিদী জনতা

উজ্জল হোসেন :
ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মজলুম মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বরচিত সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা। বিদ্যালয়গুলোতে কোন ক্লাস হয়নি। গাজায় নিহত মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করেই ছুটি দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। গতকাল সোমবার বাদ আছর ভেড়ামারা বাসষ্টান্ড থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে রাজপথে নামে সহ¯্রাধিক মুসলামান। তাদের হাতে ফি গাজা, ফি প্যালেষ্টাইন, ষ্টপ হত্যাকান্ড, ইসরাইলী পন্য বযকটের ডাক সহ নানা ধরনের প্লাকার্ড শোভা পাচ্ছিল। এ সময় ইসরাইল কে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিতে সকল ধরনে পন্য বয়কটের আহবান জানানো হয়। বলা হয়, নিত্য ব্যবহার্য্য সকল পন্য’র বাজরই দখল করে রেখেছে ইসরাইল। আমাদের কষ্ট হলেও সেই সকল পন্য বয়কট করা এখন সময়ের দাবী হয়ে পড়েছে। মিছিলে অংশনেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেড়ামারা শাখার আহবায়ক সাজ্জাদ হোসেন, ডাঃ আলী হোসেন, হাফেজ আনোয়ার হোসেন সহ সহ¯্রাধিক ধর্মপ্রান মসুলমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024