সরোয়ার হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারার কাছে পদ্মা নদীতে পানির তোড়ে ভেসে গেছে উজির মন্ডল নামের এক কৃষক। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ডিঙ্গি নৌকা করে পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় প্রচন্ড ঢেউ এ তিনি নৌকা থেকে পড়ে যান। চোখের পলকে তাঁকে হারিয়ে ফেলে অনান্য সঙ্গীরা।
সে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়ার মৃত খেজের আলীর পুত্র।
নিখোঁজ উজির আলীর ছোট ভাই নাজির মন্ডলও ওই ডিঙি নৌকায় ছিলেন। তিনি বলেন, পদ্মা নদীর চরে আমাদের জমি রয়েছে। প্রতি দিনই আমরা এক সাথে ৬/৭ জন একটা নৌকা নিয়ে চরে আসি এবং নিত্যদিনের কাজ করি। আজকেও আমার বড় ভাই উজির সহ চাচাদের সাথে নিয়ে চরে গিয়েছিলাম। জুম্মার নামাজ আদায়ের লক্ষ্য সাড়ে ১২ টার দিকে আমাদের নৌকা নিয়ে ফিরছিলাম। পদ্মা নদী এখন উত্তাল থাকায় প্রচন্ড ঢেউ ছিল। নৌকা দুলে দুলে চলছিল। হঠাৎ করেই দেখি ভাই পড়ে গেলো। তাকে ধরতে ধরতেই চোখের পলকে পানিতে ভেসে গেলো ভাই। অনেক খোঁজাখুজি করেই ভাইকে পায় নি।
স্থানীয়রা জানিয়েছেন, তার দেহ উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের একটি টিম এবং অনেক গুলো নৌকা পদ্মায় নামানো হয়েছে। তবে প্রচুর পানি থাকায় উদ্ধার অভিযান স্লো গতি তে চলছে।