| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন

কুষ্টিয়ার একটি বাজার সাত দিনের লকডাউন

মনিরুল ইসলাম: কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর গ্রামের একটি বাজার সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (০৯ জুন) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর গ্রামের বাজার সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বাজারে গিয়ে লকডাউন আরো দেখুন.........

সেই পীরের আস্তানা থেকে হরিণ উদ্ধার

শাহীন আলম লিটন : কুষ্টিয়ার দৌলতপুরের কল্যানপুর কথিত তাছের পীরের দরবার শরীফ থেকে দুটি হরিণ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়েছে। বুধবার (০৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই পীরের দরবার শরীফ থেকে হরিণ দুটি উদ্ধার করা হয় এবং আটক করা হয় শের খান আরো দেখুন.........

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

উজ্জল হোসেন : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রলির ধাক্কায় মকবুল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (০৯ জুন) সকাল ৭টার দিকে ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন মওলাহাবাসপুর শিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং তিনি পাকশী পারমানবিক বিদ্যুৎকেন্দ্রর শ্রমিক ছিলেন। ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো দেখুন.........

কুষ্টিয়ায় দরবার শরীফে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-৬

কুষ্টিয়া প্রতিনিধি, ৭ জুন ২০২১: কুষ্টিয়ার দৌলতপুরে কল্যাণপুর দরবার শরীফের ভেতরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ জুন) দুপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে ওই যুবককে পিটিয়ে হত্যা করে কল্যাণপুর দরবার শরীফের তাছের ফকিরের ভক্তরা। এঘটনায় রোববার রাতেই নিহত রাশেদের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে আরো দেখুন.........

কুষ্টিয়ার দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রাশেদ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে কল্যানপুর দরবার শরীফের তাছের ফকিরের ভক্তরা। রবিবার (০৬ জুন) দুপুরে মোবাইল চুরির অভিযোগে কল্যানপুর দরবার শরীফের ভেতরে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। নিহত যুবক দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের আরো দেখুন.........

নবাগত তথ্য ও সম্প্রচার সচিবের সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মাহমুদ্দোল্লাহ সোহেল : কুষ্টিয়ার কৃতি সন্তান মকবুল হোসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ভেড়ামারা সমিতি, ঢাকা। আজ রবিবার সচিবালয়ে নবাগত তথ্য ও সম্প্রচার সচিবকে শুভেচ্ছা জানানোর পর তাঁর সঙ্গে মতবিনিময় করেন সমিতির নেতৃবৃন্দ। এসময় ভেড়ামারা সমিতি, ঢাকা’র মহাসচিব মেহেদী হাসান সুমন, যুগ্ম মহাসচিব আরো দেখুন.........

ভেড়ামারা থানার নয়া ওসি মজিবুর রহমান

নোমান জহির রাজা : কুষ্টিয়ার ভেড়ামারা থানায় নবাগত ওসি হিসাবে যোগদান করেছেন মো. মজিবুর রহমান। শুক্রবার রাতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ওসি মো. মজিবুর রহমান যোগদান পূর্বে কুমারখালি থানায় কর্মরত ছিলেন। এছাড়াও তিনি কুষ্টিয়ার খোকসা, নারায়নগঞ্জের সদর থানা, ফতুল্লা, ডিএমপির রমনায় ওসি হিসাবে দায়িত্ব পালন করে এসেছেন। তিনি ভেড়ামারা থানার আরো দেখুন.........

ভেড়ামারায় অত্যাধুনিক ফিটনেস ক্লাব জিম এর শুভ উদ্বোধন

জহিরুল কবীর নবীন : কুষ্টিয়ার ভেড়ামারায় উদ্বোধন হয়েছে বহুকাঙ্ক্ষিত অত্যাধুনিক ফিটনেস ক্লাব জিম। গোডাউন মোড়স্থ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির উপরে ৪র্থ তলায় ক্লাব টি অাজ শনিবার সন্ধ্যার পর শুভ উদ্বোধন করেছেন ভেড়ামারার রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা। এসময় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের আরো দেখুন.........

ভেড়ামারায় সন্তান মারা যাওয়ার ১৮ ঘন্টা পর পিতার মৃত্যু ॥ এলাকায় শোকের ছায়া

জহিরুল কবীর নবীন: সন্তানের মৃত্যু শোক সইতে না পেরে সন্ত্রান মারা যাওয়ার ১৮ ঘন্টা পর মারা গেলেন পিতা। আজ দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভেড়ামারায়। জানা গেছে, ভেড়ামারা কলেজ বাজারের মুরগীর ব্যাবসায়ী সুন্নত আলী (৬৮)। তার একমাত্র পুত্র শফি (৪০) আরো দেখুন.........

দৌলতপুরে এক নারীর লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারায় শ্যামলী খাতুন (২৭) নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে দুর্বত্তরা শ্বাসরোধ হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ির পাশে ধনঞ্চে ক্ষেত থেকে তার লাশ উদ্ধার আরো দেখুন.........

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024