১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১১:৪৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় দরবার শরীফে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-৬

কুষ্টিয়ায় দরবার শরীফে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-৬

কুষ্টিয়া প্রতিনিধি, ৭ জুন ২০২১:
কুষ্টিয়ার দৌলতপুরে কল্যাণপুর দরবার শরীফের ভেতরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ জুন) দুপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে ওই যুবককে পিটিয়ে হত্যা করে কল্যাণপুর দরবার শরীফের তাছের ফকিরের ভক্তরা।
এঘটনায় রোববার রাতেই নিহত রাশেদের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে দৌলতপুর থানায় ১০জনের নাম উল্লেখ করে এছাড়াও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়ের পরই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সাইদুর রহমান মিলন, শামসুদ্দিন, আব্দুস সাদী শিমুল, সুমন হোসেন, ইমরান আলী ও শফিউল রহমান লিমন।
তারা সকলেই কল্যাণপুর দরবার শরীফের তাছের ফকিরের ভক্ত ও অনুসারী।
এদিকে কল্যাণপুর দরবার শরীফ প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় থাকলেও গত কয়েকদিনের ফুটেজ আকস্মিক ভাবে উধাও হয়ে গেছে। হত্যার ঘটনা ধামাচাপা দিতেই সিসি ক্যামেরার ফুটেজ সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দৌলতপুর থানার (ওসি) নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,এ হত্যাকান্ডের
সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।
বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024