মাহমুদ্দোল্লাহ সোহেল :
কুষ্টিয়ার কৃতি সন্তান মকবুল হোসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ভেড়ামারা সমিতি, ঢাকা।
আজ রবিবার সচিবালয়ে নবাগত তথ্য ও সম্প্রচার সচিবকে শুভেচ্ছা জানানোর পর তাঁর সঙ্গে মতবিনিময় করেন সমিতির নেতৃবৃন্দ।
এসময় ভেড়ামারা সমিতি, ঢাকা’র মহাসচিব মেহেদী হাসান সুমন, যুগ্ম মহাসচিব সাংবাদিক ওয়াহিদ আহমেদ উজ্জল ও নির্বাহী সদস্য রিফাত ফেরদৌস রাজিব সহ কুষ্টিয়া জেলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।