জহিরুল কবীর নবীন:
সন্তানের মৃত্যু শোক সইতে না পেরে সন্ত্রান মারা যাওয়ার ১৮ ঘন্টা পর মারা গেলেন পিতা। আজ দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভেড়ামারায়।
জানা গেছে, ভেড়ামারা কলেজ বাজারের মুরগীর ব্যাবসায়ী সুন্নত আলী (৬৮)। তার একমাত্র পুত্র শফি (৪০) বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ইন্তেকাল করেন। ওই দিনই রাত ১১টার দিকে সন্তানের দাফন প্রক্রিয়া শেষ
হয় ফারাকপুর গোরস্থানে। পুত্রের এমন আকষ্কিক মৃত্যু মেনে নিতে পারেন নি হতভাগ্য পিতা। কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি থাকা পিতা অারো অসুস্থ হয়ে পড়েন। সন্তানের এমন মৃত্যু শোক সইতে না পেরে অবশেষে তিনিও আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেন তিনি। আজ সন্ধ্যা সাড়ে ৭টার সময় জানাজা নামাজ শেষে পিতা সুন্নত আলীকে ফারাকপুর গোরস্থানে দাফন করা হয়। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।