| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রলির ধাক্কায় মকবুল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (০৯ জুন) সকাল ৭টার দিকে ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন মওলাহাবাসপুর শিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং তিনি পাকশী পারমানবিক বিদ্যুৎকেন্দ্রর শ্রমিক ছিলেন।

ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মোটরসাইকেল যোগে মকবুল হোসেন পাকশী পারমানবিক বিদ্যুৎকেন্দ্র কর্মস্থলে যাচ্ছিলেন। ক্ষেমিরদিয়াড়-মওলাহাবাসপুর সড়কে স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মকবুল হোসেন রাস্তায় ছিটকে পড়লে ট্রলির চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হোন। তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024