| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
বিশ্বকাপে জায়গা পাকা করে নিলেন মোসাদ্দেক

বিশ্বকাপে জায়গা পাকা করে নিলেন মোসাদ্দেক

আয়ারল্যান্ড সফরের জন্য যে ১৭ জনের দল করার কথা, তাতে মোসাদ্দেক হোসেনের থাকা মোটামুটি নিশ্চিতই ছিল। তবে দেখার বিষয় ছিল, বিশ্বকাপের ১৫ জনের দলে তার জায়গা হয় কিনা।

মাঝে চোখের সমস্যা ছিল, ফিরে এসে সেভাবে পারফর্ম করতে পারেননি। মোসাদ্দেকের বিশ্বকাপে যাওয়া নিয়ে তাই বড় ধরণের সংশয়ই তৈরি হয়েছিল। সমালোচনাও বাড়ছিল ধীরে ধীরে।

তবে এবারের লিগে সমালোচকদের সমুচিত জবাব দিয়ে দিয়েছেন মোসাদ্দেক। ধারাবাহিকভাবে প্রায় প্রতি ম্যাচেই পারফর্ম করেছেন। সর্বশেষ সংযোজন আজ (বুধবার) শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরি।

আবাহনী তখন ভীষণ বিপদে। ১৪ রানে নেই ৪ উইকেট। সেখান থেকে শুরু করে ইনিংসের শেষ পর্যন্ত একাই লড়ে গেছেন মোসাদ্দেক। দলকে এনে দিয়েছেন ৯ উইকেটে ২১১ রানের মান বাঁচানো পুঁজি। ১৩৯ বল মোকাবেলায় ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ১০১ রানে।

মোসাদ্দেকের এই লড়াই না হলে আবাহনী কতটুকু যেতে পারতো বলা মুশকিল। ১৪ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৬০ রানের জুটি গড়েছিলেন মোসাদ্দেক। কিন্তু মিঠুনও আউট হয়ে যান ৩৩ করে। ৮ রানে সাজঘরের পথ ধরেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এরপর মাশরাফি বিন মর্তুজাকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৫০ আর আবদুল্লাহ আল মামুনকে নিয়ে অষ্টম উইকেটে ৫৭ রানের আরও দুটি জুটি গড়েন মোসাদ্দেক। অধিনায়ক হিসেবে যতটা করা দরকার ঠিক ততটাই দায়িত্ব নিয়ে খেলেন।

বিপদের মুখে দাঁড়িয়ে এমন লড়াই। আসলেই তো নজরে আসার মতো। নির্বাচকদের নজরে সেটা বেশ ভালোভাবেই আসবে। শুধু এই ইনিংস নয়, এবারের প্রিমিয়ার লিগে প্রায় প্রতি ম্যাচে মোসাদ্দেকের পারফরম্যান্স আলাদাভাবেই ভাবাবে নির্বাচকদের।

গত ম্যাচেও লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আবাহনী যখন ১২২ রানে গুটিয়ে গেল, মোসাদ্দেকের উইলো থেকে বেরিয়ে এসেছিল হার না মানা ৪০ রানের ইনিংস। এর আগের আট ইনিংসে পাঁচটিতেই ফিফটি। বল হাতে উইকেটও পেয়েছেন।

সবমিলিয়ে বিশ্বকাপের দলে মোসাদ্দেকের জায়গা পাওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার। এমন পারফরম্যান্সের পর জায়গা না পেলে সেটাই বরং বিস্ময়ের ব্যাপার হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024