১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৬:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় বাহাদুরপুর ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ভেড়ামারায় বাহাদুরপুর ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

এস এম রওনক :
খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, স্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ফুটবল মাঠে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বাহাদুরপুর ক্রিকেট টুর্নামেন্ট’ ২০২৫। সোমবার দুপুর ২ টার সময় টুনামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দীন আহমেদ ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন। টুনামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করছে।
মেঘনা গ্রুপের ফ্রেস আলট্রা স্ট্রং সিমেন্ট এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহাদুরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও বাহাদুরপুর ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুনামেন্টে’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহ্ জামাল, বিশিষ্ট শিল্পপতি মোঃ নুর আলম সিদ্দিক ডাবলু, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান, যুবদল নেতা মোঃ রোকনুজ্জামান রোকন, মোঃ আসাদুল হক, মোঃ আব্দুল জলিল, মোঃ দুলাল হোসেন প্রমুখ। উদ্ভাবনী খেলায় অগ্নিশিখা স্পোর্টিং ক্লাব (গ্যারেজ মাঠ) ভেড়ামারা বনাম গোলাপনগর খেলাঘরের মধ্যে গোলাপানগর খেলাঘর কে ৭ উইকেটে পরাজিত করে বিজয়ী হন অগ্নিশিখা স্পোর্টিং ক্লাব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024