সরোয়ার হোসেন, ভেড়ামারা :
“খেলাধুলাকে হ্যাঁ, মাদককে না”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাগগাড়ীপাড়া গ্রামের যুব সমাজের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
ওয়ার্ডটির মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট সাংবাদিক ও স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘অনুভূতি’র প্রতিষ্ঠাতা সৎ, যোগ্য ও সুশিক্ষিত মোঃ রোকনুজ্জামান রওনকের সৌজন্যে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এলাকা থেকে মাদক দূর করে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ফুটবল বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, সাংবাদিক ও স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন অনুভূতির প্রতিষ্ঠাতা মোঃ রোকনুজ্জামান রওনক,
স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘অনুভূতি’র সভাপতি মোঃ আব্দুর রহমান মাষ্টার।
নারী ও শিশু অধিকার ফোরাম, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কাওছার আজমের পিতা মোঃ সাইফুল ইসলাম নান্নু
এ সময় মেম্বার পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান রওনক বলেন, অলস সময় ও মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এলাকার তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরণের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।