১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | ভোর ৫:৪৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
যুব সমাজকে সকল অন্যায় থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোন বিকল্প নেই_ _ অধ্যক্ষ আসলাম উদ্দিন

যুব সমাজকে সকল অন্যায় থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোন বিকল্প নেই_ _ অধ্যক্ষ আসলাম উদ্দিন

এস এম রওনক :
মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলা বাড়ায় বল স্লোগান কে সামনে রেখে মেঘনা গ্রুপের ফ্রেস আলট্রা স্ট্রং সিমেন্ট এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহাদুরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও বাহাদুরপুর ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলের সমন্বয়ে এক বিশাল ক্রিকেট টুর্নামেন্ট চলছে

চলমান টুর্নামেন্টে আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আসলাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রোকনুজ্জামান রোকন, বিশিষ্ট শিল্পপতি মোঃ নুর আলম সিদ্দিক ডাবলু, যুবদল নেতা মোঃ রোকনুজ্জামান রোকন, মোঃ আসাদুল হক, মোঃ আব্দুল জলিল, মোঃ দুলাল হোসেন,

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন বলেন বর্তমান সময়ে সমাজে যুবসমাজের ভূমিকা অনেক তাই বিভিন্ন ধরনের মাদক ও খারাপ কাজ থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোন বিকল্প নেই, একমাত্র খেলাধুলায় পারে যুবসমাজকে সকল প্রকার অন্যায় থেকে দূরে রাখতে, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এবং সেই আলোকে দেশ গঠনে যুবসমাজের ভূমিকা রয়েছে তাই যুবসমাজকে সঠিকভাবে গড়ে তুলতে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024