১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | বিকাল ৩:৫৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দ্বিতীয়বারের মতো

দ্বিতীয়বারের মতো

বিনোদনের স্বাধীনতা :
দ্বিতীয়বারের মতো ফিল্মফেয়ার পুরস্কার পেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমা দুটির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। বিচারকদের নম্বরের দিক থেকে তিনি পেছনে ফেলেন ঈশা সাহা, রাইমা সেন, সোহিনী সরকার এবং শুভশ্রী গাঙ্গুলীর মতো অভিনয়শিল্পীদের। জয়া আহসান বলেন, এটা আমার জন্য অনেক আনন্দের সংবাদ। এই পুরস্কারে আমার আশেপাশের মানুষেরা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন। তাদের আনন্দিত মুখ দেখতেই আমার ভালো লাগে। ছবি দুটির সঙ্গে জড়িত সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ২০১৮ সালে ‘বিসর্জন’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন জয়া।
গত বুধবার রাতে জমকালো আয়োজনের মাধ্যমে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমা থেকে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় জয় ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা) ২০২০। করোনা মহামারির কারণে গত বছরের অনুষ্ঠানটি এ বছর আয়োজন করা হয়েছে। এরআগে ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে জয়া এ পুরস্কার পান ‘বিসর্জন’ সিনেমার জন্য। তার আগে ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন। ২০১৪ সালেও ‘আবর্ত’ ছবির জন্য পেয়েছিলেন মনোনয়ন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024