১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ১০:১৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
‘বস্তা পচা মাল অপু বিশ্বাস’

‘বস্তা পচা মাল অপু বিশ্বাস’

স্বাধীনতার বিনোদন :
ঢালিউডের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুই নায়িকার মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক, সুযোগ পেলেই একে অন্যেকে আক্রমণ করে কথা বলেন। নিজেদেরকে হেয় করার চেষ্টা করেন। এবার সে তালিকাতেই যোগ দিলেন বুবলীর বড় বোন নাজনীন মিমি। যিনি চলচ্চিত্র অঙ্গনে গায়িকা হিসেবে পরিচিত।
সম্প্রতি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন এই গায়িকা। যেখানে বুবলীর পক্ষ নিয়ে অপুর কঠোর সমালোচনা করেন তিনি। শুধু সমালোচনাই নয়, রীতিমতো অকথ্য ভাষারও ব্যবহার করেছেন বুবলীর বোন।
ভিডিওতে অপু বিশ্বাসকে ‘টোকাই’, ‘মহিলা’, ‘বস্তা পচা মাল’ আরও নানা নামে সম্বোধন করেন তিনি। এছাড়াও বুবলীর বোন দাবি করেন, অপু বিশ্বাস বুবলীর নাম নিয়েই ভাইরাল হচ্ছে। একইসঙ্গে তার বোন বিভিন্ন কাজে বর্তমানে ব্যস্ত থাকলেও অপু সিনেমায় কাজ না পেয়ে ফিতা কেটে বেড়ায় বলেও কটাক্ষ করেছেন।
বুবলী-অপুর দ্বন্দে নাজনীন মিমির জড়ানো ভালো চোখে দেখছেন না দুই তারকারই ভক্তরা। কেউ অপু বিশ্বাসের সমালোচনা করেছেন, আবার কেউ বুবলীর বোনের দিকে আঙুল তুলেছেন।
এর কারণও অবশ্য রয়েছে। একসময় শাকিব-অপু বিশ্বাসের সিনেমায় প্লেব্যাক করেছেন মিমি। তার গলায় গান গেয়েছেন বুবলী নিজেও। অনেক বছর ধরেই চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন এই গায়িকা। তবুও শাকিব-বুবলীর সম্পর্ক নিয়ে সে সময় তিনি কেন নীরব ছিলেন, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
যদিও বর্তমানে গানের জগতে নিয়মিত নন মিমি। পরিবার নিয়ে কানাডাতে বাস করছেন এই গায়িকা। সেখান থেকেই হঠাৎ করে ভিডিও নিয়ে হাজির হয়ে অপু বিশ্বাসের সমালোচনা করলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024