১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | ভোর ৫:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন

ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত

এস এম রওনক, ভেড়ামারা :-
সারা দেশ ব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সব নগর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়,

উৎসবের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ , উৎসবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা ক্লাসের শিক্ষার্থীর অংশগ্রহণ করে, পুরো অনুষ্ঠানস্থল বিভিন্ন পিঠার গন্ধে মিষ্টি মধুর পরিবেশের সৃষ্টি হয়,

প্রধান শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ বলেন তারুণ্যের এই মহা উৎসবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বাড়ি থেকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা যেমন ভাপা পিঠা, কুলি পিঠা, চিতা পিঠা, পাটিসাপটা, রস পিঠা, পাকুড়া, বিভিন্ন ধরনের চপ, ফুসকা আরো নাম না জানা বাহারি আইটেমের পিঠা বানিয়ে উৎসবে অংশগ্রহণ করে,

বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের পাশাপাশি শ্রেণী শিক্ষক শিক্ষিকা অভিভাবক আশপাশের শত শত মানুষ ভিন্ন ধর্মী এই অনুষ্ঠানে এসে উৎফুল্ল হন এবং একই সাথে এত ধরনের পিঠা এবং অন্যান্য খাবার আইটেম দেখে আনন্দ উল্লাস প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024