নিজস্ব প্রতিনিধি:- বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬ খ্রিস্টাব্দ) যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ই এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম’র নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উক্ত বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর । এসময়, ভেড়ামারা থানার অফিসার ই ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচির শাহাজান আলী, জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. নুরুল আমিন জসিম, উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, সহ স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃবৃন্দ সহ এলাকার জন্য মান্য ব্যক্তিগণ
ইউএনও মোঃ রফিকুল ইসলাম বলেন, “বাংলা নববর্ষ বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ উৎসবকে সর্বজনীনভাবে উদযাপনের জন্য আমরা ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি।