১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:৫৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ঈদ পর্যন্ত শুটিং করবো না -শশী

ঈদ পর্যন্ত শুটিং করবো না -শশী

স্বাধীনতার বিনোদন :
টিভি নাটকের সুপরিচিত মুখ শারমিন জোহা শশী। বিভিন্ন টিভি চ্যানেলের ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি লকডাউনেও শুটিং বন্ধ করেননি বলে জানান। তাহলে কি শশী নিয়মিত শুটিং করবেন? উত্তরে তিনি বলেন, চলতি মাসের ১৬ তারিখ একটা ধারাবাহিকের শুটিং আছে। তারপর শুটিং করা বন্ধ করে দিবো। ঈদ পর্যন্ত আর শুটিং করবো না। প্রতিদিন আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। শোবিজের অনেক পরিচিত মানুষ এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।
আমাদের সাবধানে চলতে হবে। শশীর বাকী ব্যস্ততা কেমন? তিনি বলেন, টিভি ধারাবাহিক নাটকের পাশাপাশি সম্প্রতি একটি তথ্যচিত্রে কাজ করেছি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন নিয়ে এটি নির্মাণ করেছেন নাদিয়া আফরিন। করোনায় ঈদের নাটকে কেমন প্রভাব পড়বে বলে মনে করেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঈদের নাটকে কিছুটা প্রভাব তো পড়বেই। যদিও শুটিং বন্ধের ঘোষণা হয়নি। তারপরও এই সময়ে সব শিল্পীই কাজ কম করছেন। যে টিমকে নিরাপদ মনে করবেন হয়তো তাদের কাজ করবেন। সংখ্যার দিকেও এবার ঈদের নাটক কম থাকবে। গেল রমজান ঈদেও একই পরিস্থিতি ছিল আমাদের। সারা বছরই ধারাবাহিক নাটকে ব্যস্ত থাকেন। এই সময়ে ধারাবাহিক নাটকের মান আসলে কেমন হচ্ছে? শশী বলেন, আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। কিন্তু বাড়েনি নাটকের বাজেট। এরমধ্যেও আমাদের পরিচালকেরা ভালো নাটক নির্মাণ করছেন। এখন শুধু বিটিভির ওপর দর্শক নির্ভরশীল নয়। একটা সময় সারা দেশের মানুষ বিটিভির নাটক দেখতো। তাই সেটি নিয়ে আলোচনা হতো বেশি। এখন টিভি চ্যানেলের সংখ্যা বেড়েছে। যার যেটা পছন্দ সে সেই অনুষ্ঠান দেখছেন। ‘হাজার বছর ধরে’ ছবির মধ্য দিয়ে শশী চলচ্চিত্রেও সুনাম কুড়ান। মনের মতো কোনো গল্প ও চরিত্র পেলে আবার চলচ্চিত্রে কাজ করবেন বলে জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024