| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
অভিনেত্রী তানিন সুবহার অন্তরঙ্গ ছবি ফাঁস

অভিনেত্রী তানিন সুবহার অন্তরঙ্গ ছবি ফাঁস

বিনোদনের স্বাধীনতা :
অভিনেত্রী তানিন সুবহার কিছু অন্তরঙ্গ ছবি ফাঁস হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরইমধ্যে সেই ছবি ভাইরালও হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার বেশ ক’টি প্ল্যাটফরমে একাধিক অন্তরঙ্গ ছবি ঘুরতে দেখা যায়। এসব ব্যক্তিগত ছবিতে নির্দিষ্ট কোনো পুরুষ ছিলেন না, ছিলেন বিভিন্ন মুহূর্তে ভিন্ন ভিন্ন পুরুষ। এ বিষয়টি নিয়ে তানিনের নম্বরটিতে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক হয় ২০১৫ সালে। আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ সহ আরো কিছু খ- নাটকে অভিনয় করেছেন।

এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিনের।
‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তানিন সুবহা। জানা গেছে, স্বামী পনিরকে ২০০৮ সালে ডিভোর্স দেন তানিন। সে ঘরে তৃষিতা নামের এক কন্যা সন্তান রয়েছে। এর আগে এই নায়িকার পার্লার ব্যবসার আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের খবরও আসে। যদিও সে সময় তিনি সেসব অস্বীকার করেছিলেন। তবে ওবায়দুর নামের এক ব্যবসায়ী তানিনকে গাড়ি উপহার দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, ২০১৫ সালে নিজ বিউটি পার্লারের কর্মী টুনিকে অপহরণ এবং অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তানিন সুবহা। অপহরণ ছাড়াও তার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মামলাটি এখনও বিচারাধীন। গত ২৮শে অক্টোবর টুনি নামের এক বিউটিশিয়ানের পরিবারের অভিযোগের ভিত্তিতে তানিনকে গ্রেপ্তার করে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024