হাসানুজ্জামান কাকন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে দুটি বিদেশী পিস্তল গুলি ও মাগজিন সহ শামীম হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তারকৃত শামীম হেসেন রামকৃঞ্চপুর ইউনিয়নের ইনসাফনগর চরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। বর্ডার গাডর্ বাংলাদেশ (৪৭বিজিবি) জানায়, বুধবার বিকালে বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন ১৫৩/৬ আরো দেখুন.........
মুসাবুল হক, দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে বালতির পানিতে ডুবে রাহিম (৩) নামের এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত রাহিম উপজেলা পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ মরিয়ম পারটেক্স পাড়া গ্রামের মোঃ আলেকের এর ছেলে রাহিম। স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল চারটায় বালতির পানিতে খেলা করছিল আরো দেখুন.........
মুসাবুল হক : অন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্বন্বয়ে শীতকালীন ৫২তম ক্রীড়া প্রতিযোগিতার খেলাকে কেন্দ্র করে দৌলতপুর উপজেলার মথুরাপুর কেন্দ্রে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময়ে খেলাধুলা পন্ড হয়ে গেলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খেলা শুরু হয়। জানা গেছে, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আরো দেখুন.........
মুসাবুল হক : কুষ্টিয়ার দৌলতপুরে ঐতিহ্যবাহী ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয়ের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়টির আঙিনায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভর্তি বঞ্চিত শিক্ষার্থীর অভিভাবকদের হামলায় ওই স্কুলের পরিচালনা পরিষদের সদস্য সোহেল রানা ও পার্শ্ববর্তী শিশু নিকেতনের আক্তারুল ইসলাম নামের আরো দেখুন.........
সাইফুল ইসলাম, দৌলতপুর : কুষ্টিয়া দৌলতপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীকে গণ সংবর্ধনা দিলেন উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ। ১৬ জানুয়ারী বিকাল ৪ টার সময় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারীর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী আরো দেখুন.........
শাহ্ জামাল : উদ্বেগ উৎকণ্ঠার ভোট রাত পোহালেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। কুষ্টিয়া সহ সারাদেশে একযোগে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কুষ্টিয়ার ৬টি উপজেলায় রয়েছে ৪টি সংসদীয় আসন। এখানে ভোট ভোটার ১৬ লক্ষ ৪৩ হাজার ৯’শ ১২ জন। এর মধ্যে পুরুষ আরো দেখুন.........
মুসাবুল হক, দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গণসংযোগ, পথসভা, উঠোন বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন দিনরাত তারা। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গ্রামীণ জনপদসহ সর্বত্র। প্রার্থীদের যোগ্যতার কথা তুলে ধরে মাইকিংয়েও মুখরিত এলাকা। জয়ের ব্যাপারেও আশাবাদী প্রার্থীরা। আরো দেখুন.........
উজ্জল হোসেন : কুষ্টিয়ার দৌলতপুরে দাদার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ছয়দিন পরে পার্শ্ববর্তী এলাকার মাঠের মধ্যে একটি মেহেগুনি বাগান থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হল শাহিন আলী (১১) নামের এক স্কুল ছাত্রের মরদেহ। রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কৃষি আরো দেখুন.........
কুষ্টিয়া প্রতিনিধি : শীতে সবসময়ই খেজুর রসের বাড়তি চাহিদা থাকে। চাহিদা থাকে শীতের মিষ্টি জাতীয় সুস্বাদু খাবার তৈরীতে খেজুরের গুড়েরও। নানা রকমের বাহারি পিঠাপুলির জন্য খেজুরগুড় বা খেজুরসের জুড়ি মেলা ভার। আর এর চাহিদা মিটাতে শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছেন কুষ্টিয়ার গাছিরা। গ্রামীণ মেটো আরো দেখুন.........
হাসানুজ্জামান কাকন, দৌলতপুর : সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে নবম ধাপের এ অবরোধ কর্মসূচী সফল করতে দৌলতপুর বিএনপি, যুবদল আরো দেখুন.........