১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
দৌলতপুরে নিখোঁজের ৬ দিন পরে অর্ধগলিত লাশ উদ্ধার

দৌলতপুরে নিখোঁজের ৬ দিন পরে অর্ধগলিত লাশ উদ্ধার

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার দৌলতপুরে দাদার ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ছয়দিন পরে পার্শ্ববর্তী এলাকার মাঠের মধ্যে একটি মেহেগুনি বাগান থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হল শাহিন আলী (১১) নামের এক স্কুল ছাত্রের মরদেহ। রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কৃষি কাজ করতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি স্কুল ছাত্র শাহিনের বলে নিশ্চিত করেছেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি। এদিকে অর্ধগলিত ওই মরদেহটির পরনের জামা-কাপড় দেখে এটি স্কুল ছাত্র শাহিনের মরদেহ বলে নিশ্চিত করেছেন তার পরিবার। শাহিন আলী উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও একই গ্রামের প্রবাসী সানের আলীর ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্র জানা যায়, গত ১১ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে স্কুল ছাত্র শাহিন আলি তার দাদার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে শাহিনকে না পেয়ে পরদিন (১২ ডিসেম্বর) দৌলতপুর থানায় একটি জিডি করে তার পরিবার। পরিবারের লোকজনের ধারণা ভ্যান গাড়িটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা শাহিনকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে দিয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দৌলতপুর-ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল-মুরাদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024