| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন

রাত পোহালেই ভোট

শাহ্ জামাল :
উদ্বেগ উৎকণ্ঠার ভোট রাত পোহালেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। কুষ্টিয়া সহ সারাদেশে একযোগে ভোট গ্রহণ সম্পন্ন হ‌ওয়ার কথা রয়েছে।
কুষ্টিয়ার ৬টি উপজেলায় রয়েছে ৪টি সংসদীয় আসন। এখানে ভোট ভোটার ১৬ লক্ষ ৪৩ হাজার ৯’শ ১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ২২ হাজার ৫’শ ১৬ জন। মহিলা ভোটার ৮ লক্ষ ২১ হাজার ৩’শ ৮৮ জন। দৌলতপুর উপজেলায় রয়েছে ১৪ ইউনিয়ন। সংসদীয় আসনে কুষ্টিয়া-১। মোট ভোটার ৩ লক্ষ ৮০ হাজার ২’শ ৮৭ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৯১ হাজার ২’শ ২৩ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৬৪ জন। ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন এবং মিরপুর উপজেলার ১৩ ইউনিয়ন নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসন। এখানে মোট ভোটার ৪ লক্ষ ৫১ হাজার ৯’শ ৩৬ জন। পুরুষ ভোটার ২ লক্ষ ২৬ হাজার ৪’শ ৫ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৫ হাজার ৫’শ ২৮ জন। এর মধ্যে ভেড়ামারা উপজেলায় পুরুষ ভোটার ৮৭ হাজার ৬’শ ৩৬ জন এবং মহিলা ভোটার ৮৮ হাজার ১১ জন। মিরপুর উপজেলায় রয়েছে ২ লক্ষ ৭৬ হাজার ২’শ ৮৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৩৮ হাজার ৭’শ ৬৯ জন এবং মহিলা ভোটার ১লক্ষ ৩৭ হাজার ৫’শ ১৭ জন।
১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত কুষ্টিয়া সদর উপজেলা। সংসদীয় আসন কুষ্টিয়া-৩। এখানে মোট ভোটার ৪লক্ষ ১৫ হাজার ৯৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫ হাজার ১’শ ৫৫ জন। এবং মহিলা ভোটার ২লক্ষ ৯ হাজার ৯’শ ৩৬ জন। দুটি উপজেলা খোকসা-কুমারখালি নিয়ে গঠিত সংসদীয় আসন কুষ্টিয়া-৪। এখানে মোট ভোটার ৩ লক্ষ ৯৬ হাজার ৫’শ ৯৫ জন। এর মধ্যে কুমারখালি উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৮২ হাজার ৬’শ ৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪২ হাজার ৪’শ ১৩ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৪০ হাজার ২’শ ২৭ জন। খোকসা উপজেলায় রয়েছে ১লক্ষ ১৩ হাজার ৯’শ ৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৩’শ ২০ জন এবং মহিলা ভোটার ৫৬ হাজার ৬’শ ৩৩ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে মোট প্রার্থী ছিলেন ৩১ জন। এরমধ্যে কুষ্টিয়া-২ আসন থেকে ২ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে ভোট যুদ্ধে লড়াই করছেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে কুষ্টিয়া-১ আসনে ১০ জন, কুষ্টিয়া-২ আসনে ৬ জন, কুষ্টিয়া-৩ আসনে ৫ জন এবং কুষ্টিয়া-৪ আসনে ৮ জন। নির্বাচনে বিজয়ী হতে মরিয়া সকল প্রার্থীই। তবে জোরে সরে লড়ে যাচ্ছেন নৌকা এবং এন্ট্রি নৌকার প্রার্থীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024