১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৩৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দৌলতপুর সীমান্তে অস্ত্র সহ ব্যবসায়ী গ্রেপ্তার

দৌলতপুর সীমান্তে অস্ত্র সহ ব্যবসায়ী গ্রেপ্তার

হাসানুজ্জামান কাকন :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে দুটি বিদেশী পিস্তল গুলি ও মাগজিন সহ শামীম হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তারকৃত শামীম হেসেন রামকৃঞ্চপুর ইউনিয়নের ইনসাফনগর চরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
বর্ডার গাডর্ বাংলাদেশ (৪৭বিজিবি) জানায়, বুধবার বিকালে বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন ১৫৩/৬ এস সীমানা পিলারের ২ কিলোমিটার বাংলাদেশ অভ্যান্তরে ভাগজোত ঘাট নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবি‘র সন্দেহ হলে শামীম হোসেন কে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এবং তার দেহ তল্লাশী করে ২ টি বিদেশী পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করে।ব্যাপারে দৌলতপুর থানায় অস্ত্র আইনে শামীম হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শামীম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের কারবার চালিয়ে আসছিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024