১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | বিকাল ৪:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
সেক্সি তকমা মানসিক প্রভাব ফেলে বলে একের পর এক সেক্সি ছবি দিচ্ছেন রিয়া!

সেক্সি তকমা মানসিক প্রভাব ফেলে বলে একের পর এক সেক্সি ছবি দিচ্ছেন রিয়া!

বিনোদনের স্বাধীনতা :
মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি আর প্রখ্যাত নায়িকা মুনমুন সেনের কন্যা, অভিনেত্রী রাইমা সেনের বোন রিয়া সেন মাত্র ১৬ বছর বয়সেই অভিনয় জীবন শুরু করেন। ১৯৯৮ সালে বিখ্যাত গায়িকা ফাল্গুনি পাঠকের মিউজিক ভিডিও ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ দিয়ে যাত্রা শুরু রিয়ার। পরের বছরই বড়পর্দায় দেখা যায় তাকে। তামিল রোম্যান্টিক ড্রামা ‘তাজমহল’ দিয়ে অভিষেক হয় তার। এরপর বলিউডে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেন তিনি। সুজয় ঘোষের মিউজিক্যাল ড্রামা ঝঙ্কার বিটস, অজয় দেবগনের কেয়ামৎ বক্স অফিস সাফল্য এনে দিয়েছিল রিয়াকে।

কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই তাকে শুনতে হয় তিনি সেক্সি, তিনি বোল্ড, তিনি যৌনআবেদনময়ী ইত্যাদি। এমনকি যৌননিগ্রহেরও শিকার হতে হয় তাকে। আরেক অভিনেতার সাথে একান্তে কাটানো বিশেষ মুহূর্তের ভিডিও ফাঁস হয়, ভাইরাল হয়।
স্যুইমস্যুটে রগরগে দৃশ্যে, বিকিনি ফটোশ্যুটে মোটকথা সাহসী কন্যা হিসেবেই সকলে দেখে এসেছেন রিয়াকে। তবে সাফল্য আসলেও এমনসব ‘বোল্ড’ চরিত্রে তিনি রীতিমতো ক্লান্ত হয়ে পড়ছিলেন। চাইছিলেন এই তকমা থেকে বেরিয়ে আসতে। এমন দাবি করে এক সাক্ষাৎকারে রিয়া বলেছিলেন, সেক্সি তকমা আমার উপর মানসিক প্রভাব ফেলেছে।

যাই হোক, একটা পর্যায়ে একরকম বিরক্ত হয়েই বলিউড ছাড়েন রিয়া। কিন্তু ইদানীং ইন্সটাগ্রামে নিজেই একের পর এক সেই ‘সেক্সি, বোল্ড, যৌনআবেদনময়ী’ ছবিই পোস্ট করে চলেছেন তিনি! ছবিগুলো দেখে সবাই একবাক্যে বলছেন, এই ৪০ বছর বয়সে এসেও একটুও বদলান নি রিয়া! দিন দিন বয়স যেনো কমছে রিয়ার। সময়ের সাথে পাল্লা দিয়ে আরো আকর্ষণীয় হচ্ছেন রিয়া। কি এই রহস্য?

জানা গেছে, রিয়া সেনের এই ফিট থাকার রহস্য হলো ইয়োগা। মাঝে মধ্যেই তাকে ইন্সটাগ্রামে শরীরচর্চার ভিডিও ও ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। শুধু সুন্দর শরীরই নয়, পাশাপাশি সুস্থ থাকতে ইয়োগা কতটা উপকারি, সেকথা আজকাল প্রায় সবাই কমবেশি জানেন। রিয়া সেন
সম্প্রতি তাই নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগের অংশ হিসেবে মানুষের শরীর-মন ভালো থাকার জন্য নিজস্ব ব্র‍্যান্ড চালুর ঘোষণা দিয়েছেন সামাজিম যোগাযোগমাধ্যমে। গোয়ার সমুদ্র সৈকতে ইয়োগার মাধ্যমে যা জনসম্মুখে আসবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024