১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:০৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
সাবেক চেয়ারম্যান জানবার হোসেনের বক্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সাবেক চেয়ারম্যান জানবার হোসেনের বক্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

রেজাউল করিম :
ভেড়ামারায় সাবেক চেয়ারম্যান জানবার হোসেনের মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা সুরুজ আলী।
গতকাল মঙ্গলবার ২০ শে মে রাত আটটার পর চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়াস্থ বিএনপি অফিসে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পেশ করেন বিএনপি নেতা সুরুজ বিশ্বাস ও বাবুল মাস্টার।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত মঙ্গলবার ভোররাতে যৌথ বাহিনীর অভিযান জানবার চেয়ারম্যানের ভাতিজা যুবদল নেতা মনিরুজ্জামান রুবেলের বাড়িতে পরিচালিত হয়, সেখানে ন্যূনতম কোন সংশ্লিষ্টতা তাদের নেই। কিন্তু জানবার চেয়ারম্যান উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে ফাঁসানোর জন্য সাংবাদিকদের কাছে বক্তব্য পেশ করেন। তাছাড়াও পূর্ব শত্রুতার জেরে জানবার চেয়ারম্যান এর আগেও তাদের বহুভাবে ক্ষতি করার চেষ্টা করেছেন। জানবার চেয়ারম্যান হীন ভাবে তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগের ভোট করিয়েছেন। প্রথমে বুঝতে পারেন নাই। পরবর্তীতে বুঝতে পেরে তারা জানবার চেয়ারম্যানের সঙ্গ ত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা বলেন জানবার হোসেন বিএনপি’র একজন প্রভাবশালী নেতা। ২০১৯ সালে সে বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর স্থানীয় অনেক নির্বাচনে সরাসরি আওয়ামী লীগ এর প্রার্থীর পক্ষে কাজ করেছেন। আমাদেরকে দিয়েও তিনি কাজ করিয়ে নিয়েছেন। কিন্তু ৫ই আগস্টের পর সে এখন বিএনপির অনেক বড় নেতা কিন্তু সে এখনো বিএনপিতে যোগদান করেন নাই। এখন অত্যাচারে অতিষ্ঠ চাঁদগ্রামের মানুষ। সাংবাদিক সম্মেলনেে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024