১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৪:৪৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!

কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!

সাজ্জাদ হোসাইন, মিরপুর :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী আমলা সদরপুরে কুষ্টিয়া প্রকাশন কর্তৃক প্রকাশিত “কুষ্টিয়া কৃষ্টি”-এর ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৩০ মে ২০২৬ তারিখে কুষ্টিয়া প্রকাশন কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজন, ক্রীড়া সংগঠক, সাঁতারু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কুষ্টিয়া কৃষ্টির উত্তরোত্তর উন্নতি, গবেষণাধর্মী প্রকাশনা বৃদ্ধি এবং এলাকার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আমলা সদরপুরের কৃতি সাঁতারুদের নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
বক্তারা বলেন, আমলা সদরপুরের সাঁতারুরা দীর্ঘদিন ধরে জেলা, বিভাগীয়, জাতীয় এমনকি আন্তর্জাতিক পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। তাদের অনেকেই বিভিন্ন প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছেন এবং দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সুনাম বয়ে এনেছেন। তাদের এই গৌরবময় অর্জন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এবং ইতিহাসের পাতায় সংরক্ষণ করতে কুষ্টিয়া কৃষ্টির বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক মোঃ আমিরুল ইসলাম ও মোঃ কামাল হোসেন বক্তব্য তারা বলেন, প্রতিভা ও সাফল্য থাকা সত্ত্বেও এ অঞ্চলের সাঁতারুরা নানা অবকাঠামোগত সমস্যার মুখোমুখি হচ্ছেন। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধার অভাব, আধুনিক সুইমিং পুলের সংকট, নিরাপদ ও মানসম্মত অনুশীলন পরিবেশের অভাব তাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।
আলোচনায় বিশেষভাবে উঠে আসে যে, এলাকায় একটি আধুনিক ও পূর্ণাঙ্গ সুইমিং কমপ্লেক্সের অভাব রয়েছে। সাঁতারুদের জন্য পর্যাপ্ত সুইমিং পুল, ড্রেসিং রুম, ওয়াশরুম, বিশ্রামাগার ও প্রশিক্ষণ সুবিধা না থাকায় অনেক সম্ভাবনাময় খেলোয়াড় তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। বক্তারা মনে করেন, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি এবং আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের সাঁতারকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত সাঁতারু ও ক্রীড়া সংগঠকরা কুষ্টিয়া কৃষ্টির বিশেষ সংখ্যা প্রকাশে প্রয়োজনীয় তথ্য, ছবি ও দলিল-দস্তাবেজ সরবরাহের আশ্বাস দেন। পাশাপাশি তারা ভবিষ্যতে সাঁতারসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনায় আরও বলা হয়, আমলা সদরপুর শুধু সাঁতারের জন্য নয়, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চার ক্ষেত্রেও একটি সমৃদ্ধ জনপদ। এ অঞ্চলের কৃতি সন্তানদের সাফল্য তুলে ধরা এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে কুষ্টিয়া কৃষ্টির এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই কুষ্টিয়া কৃষ্টির অগ্রযাত্রা অব্যাহত রাখা, এলাকার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং কৃতি সাঁতারুদের অর্জনকে যথাযথ মর্যাদায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ সংখ্যাটি প্রকাশিত হলে আমলা সদরপুরের সাঁতারের গৌরবগাথা নতুন করে সবার সামনে উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024