রেজাউল করিম :
ভেড়ামারায় সাবেক চেয়ারম্যান জানবার হোসেনের মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা সুরুজ আলী।
গতকাল মঙ্গলবার ২০ শে মে রাত আটটার পর চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়াস্থ বিএনপি অফিসে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পেশ করেন বিএনপি নেতা সুরুজ বিশ্বাস ও বাবুল মাস্টার।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত মঙ্গলবার ভোররাতে যৌথ বাহিনীর অভিযান জানবার চেয়ারম্যানের ভাতিজা যুবদল নেতা মনিরুজ্জামান রুবেলের বাড়িতে পরিচালিত হয়, সেখানে ন্যূনতম কোন সংশ্লিষ্টতা তাদের নেই। কিন্তু জানবার চেয়ারম্যান উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে ফাঁসানোর জন্য সাংবাদিকদের কাছে বক্তব্য পেশ করেন। তাছাড়াও পূর্ব শত্রুতার জেরে জানবার চেয়ারম্যান এর আগেও তাদের বহুভাবে ক্ষতি করার চেষ্টা করেছেন। জানবার চেয়ারম্যান হীন ভাবে তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগের ভোট করিয়েছেন। প্রথমে বুঝতে পারেন নাই। পরবর্তীতে বুঝতে পেরে তারা জানবার চেয়ারম্যানের সঙ্গ ত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা বলেন জানবার হোসেন বিএনপি'র একজন প্রভাবশালী নেতা। ২০১৯ সালে সে বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর স্থানীয় অনেক নির্বাচনে সরাসরি আওয়ামী লীগ এর প্রার্থীর পক্ষে কাজ করেছেন। আমাদেরকে দিয়েও তিনি কাজ করিয়ে নিয়েছেন। কিন্তু ৫ই আগস্টের পর সে এখন বিএনপির অনেক বড় নেতা কিন্তু সে এখনো বিএনপিতে যোগদান করেন নাই। এখন অত্যাচারে অতিষ্ঠ চাঁদগ্রামের মানুষ। সাংবাদিক সম্মেলনেে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024