১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৪:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড়

ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড়

ঢাকা অফিস :
ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য স্বল্পমূল্যে প্যাথলজি ও ডায়াগনস্টিক পরীক্ষা করার লক্ষ্যে রাজধানীর ধানমন্ডির সিমেক হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সিমেক হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান এবং ভেড়ামারা সমিতির দপ্তর সচিব রাকিব হাসান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ গোলাম মোর্শেদ, ভেড়ামারা সমিতির সভাপতি আলিম আল রাজি বাবু, মহাসচিব এস.পি. মেহেদী হাসান সুমন ও সাংগঠনিক সচিব ডাঃ সাইফুল ইসলামসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে ভেড়ামারা সমিতির যুগ্ম মহাসচিব ওয়াহিদ আহমেদ উজ্জল সাংবাদিকদের বলেন, সদস্যদের কল্যাণ ও পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভেড়ামারা সমিতির এই উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সংযোজন।

তিনি বলেন, সমঝোতা চুক্তির আওতায় সমিতির সকল সদস্য এবং তাঁদের পরিবারের সদস্য ও পিতা-মাতা সিমেক হেলথে প্যাথলজি ও ডায়াগনস্টিক পরীক্ষার নির্ধারিত মূল্যের ওপর সরাসরি ৫০ শতাংশ ছাড় পাবেন। তবে ছাড়ের সুবিধা পেতে হলে ভেড়ামারা সমিতির সদস্যদের অবশ্যই সমিতির বৈধ পরিচয়পত্র সিমেক হেলথে প্রদর্শন করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024