মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমিন।
সোমবার (১৪ আগস্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে বুকে ব্যথা অনুভব করলে রোববার (১৩ আগস্ট) বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
২০১৯ সাল থেকে কাশিমপুর কারাগারে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। এর আগে ২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে।