১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৩:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন

ভেড়ামারায় শিশু খাদ্য তৈরি কারখানার মালিককে অর্থ দন্ড।

নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়া জেলা,ভেড়ামারা উপজেলায় অনুমোদনহীন ও নকল জুস, জেলি, লিকুইড দই এবং বিভিন্ন জাতীয় শিশু খাদ্য তৈরির একটি কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে সাতবাড়ীয়া গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম,ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার , ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই,
পরিদর্শক আসিফ করিম, কুষ্টিয়া ও ফিল্ড অফিসার মোঃ খাইরুল ইসলাম এবং ভেড়ামারা থানা পুলিশ ও আনসার সদস্য এবং সাংবাদিকবৃন্দের সমন্বয়ে গঠিত টিম এ অভিযানে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকা চক বাজার থেকে বিভিন্ন নামী-দামী অনুমোদিত কোম্পানির লেভেল বা ব্যাচ ব্যবহার করে সাতবাড়ীয়া গ্রামে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি ও বাজারজাতের প্রস্তুতি চলছিল। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুমোদনহীন ও নকল পদ্ধতিতে জুস, জেলি এবং চকলেট জাতীয় শিশু খাদ্য তৈরির অপরাধে সাতবাড়ীয়া গ্রামের মোঃ রেজাউল করিম এর পুত্র মোঃ মজনু (৩২)কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযান চলাকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশু খাদ্য ও তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়।

এদিকে এইক গ্রামে মোঃ শাহাদত হোসেন (৪২), পিতা-মৃত আমিরুল ইসলাম এর নিজ বাড়ীতে যৌন উত্তেজনার বিভিন্ন ধরনের বোতলজাতকৃত ঔষধ পাওয়া যায়, তারা পাবনা থেকে এ ধরনের যৌন উত্তেজনামুলক ঔষধ ক্রয় করে নিজ বাড়ীতে গোদামজাতকরণ করে বিভিন্ন দোকানে বিক্রয় করতেন। যার কোন ধরনের লাইসেন্স বা কাগজপত্র নাই। মোঃ শাহাদত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ও ভেজাল খাদ্য উৎপাদন কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024