বৈশাখ এলো
খোরশেদ আলম
নতুন বছর নতুন আশা
সবার মনে আছে
বৈশাখ এলো বছর ঘুরেই
বাংলা মায়ের কাছে।
পুরনো সব দুখের পাহাড়
যাকনা মুছে আজ
লাল পাড়ে আর সাদা শাড়ির
দারুণ কারুকাজ।
পান্তা ভাত আর ইলিশ ভাজা
আয়েশ করে খাই
শিল্পী কবির আসর জমে
দারুণ মজা পাই।
জীবন থেকে একটি বছর
হারিয়ে গেছে যাক
শোষণ শাসন এসব থেকে
মানুষ মুক্তি পাক।