১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ১:৩৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ার কাতলামারীতে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধে সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কাতলামারীতে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধে সভা অনুষ্ঠিত

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী কে, বি, এইচ মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) দুপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ কেবল একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজ ও জাতির জন্যই ক্ষতিকর। অল্প বয়সে বিয়ে মেয়েদের স্বপ্ন, শিক্ষা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সর্বাধিক দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাস খন্দকার, মিরপুর উপজেলা বন কর্মকর্তা সোহেল আহমেদ। বক্তারা বলেন, ‘কিশোরীদের সুরক্ষা ও শিক্ষাজীবন অব্যাহত রাখার স্বার্থে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। অভিভাবকদের দায়িত্বশীল মনোভাব ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে এ ক্ষতিকর প্রথা বন্ধ করতে।’

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মুনতাজ আলী, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশা, রাজশাহী হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার’র চেয়ারম্যান, শাহীন আলম লিটন, কাতলামারী ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাওসার আলী, কাতলামারী কে বি এইচ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান,বিএনপি নেতা আলমগীর হোসেন লালটু,বাবলু,ডালিম , আজাদ, নাজমুল প্রমুখ ।এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

এসময় উপস্থিত অতিথিরা আরও বলেন, ‘অল্প বয়সে বিয়ে শুধু কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে না, বরং তাদের স্বপ্ন ও সম্ভাবনাময় ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। পরিবার, বিদ্যালয় ও সমাজের সমন্বিত প্রচেষ্টাতেই বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024