১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৯:৫৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

মনিরুল ইসলাম , মিরপুর :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের গ্রামের নিজ বাড়ি থেকে রকিবুল ইসলাম (২৫) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

রকিবুল ইসলাম ওই গ্রামের সামসুল ইসলামের ছেলে। ৫২তম কনস্টেবল ব্যাচের সদস্য রকিবুল ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ সদস্য রকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে আসেন। আজ বুধবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হন। পরে ঘরে ঢুকে ভেতর থেকে আটকে দিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ওসি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঋণগ্রস্ত রকিবুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তা ছাড়া পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী বাবার বাড়িতে থাকতেন

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024