১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১১:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসেসিয়েশনের বার্ষিক পিকনিকে মিলন মেলা

ভেড়ামারা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসেসিয়েশনের বার্ষিক পিকনিকে মিলন মেলা

নোমান জহির রাজা :
জমাকালো আয়োজন আর উৎসব মুখর পরিবেশে নাটোরের গ্রীনভ্যালী পার্কে অনুষ্ঠিত হয়ে গেলো ভেড়ামারা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের বার্ষিক পিকনিক। ৩৮টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিক ও পরিচালকদের প্রানবন্ত উপস্থিতি যেন মিলন মেলায় পরিনত হয়। বিভিন্ন ধরনের খেলাধুলা, র‌্যাফেল ড্র, ব্যাচ ও আধুনিক মানের গেঞ্জি আর নানা আয়োজনে জমে উঠে বার্ষিক পিকনিক।
২৮ ডিসেম্বর। শনিবার। সকাল ৯টা। ভেড়ামারার সনোগলিতে অবস্থিত ডায়াগনষ্টিক ও ক্লিনিক ওনার্স এ্যাসিয়েশন’র অফিসের সামনে থেকে ৭টি হাইস মাইক্রো আর ২টি প্রাইভেটকার নিয়ে রওনা হয় নাটোরের গ্রীনভ্যালী পার্কের উদ্দ্যেশে। সকাল ১১টায় পার্কের চন্দ্রমল্লিকা অডিটরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভার পর শুরু হয় বিনোদনের জন্য খেলাধুলা। দুপুরের মধ্যাহ্ন ভোজের পর ভেড়ামারা ডায়াগনষ্টিক ও ক্লিনিক ওনার্স এ্যাসিয়েশন’র সভপতি লায়ন প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক খন্দকার মাজেদুল হাসান মাসুমের সার্বিক দিক নির্দেশনায় আলোচনা সভা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে অংশনেন, সংগঠনের উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ও সাদিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ আব্দুল হান্নান, সংগঠনের সাবেক সভাপতি ও পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আমিরুল ইসলাম মান্নান, আর রহমান ডায়াগনষ্টিক সেন্টারের মালিক আমিনুল ইসলাম, আধুনিক ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃ শহীদুল ইসলাম, ডাঃ একরামুল হক।
অনুষ্ঠানে পিকনিক কমিটির আহবায়ক দি ডক্টরস ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক প্রভাষক সাইফুল ইসলাম, আল জামী হসপিটালের পরিচালক আতিক হাসান, আল নূরের ব্যবস্থাপনা পরিচালক লোটাস পারভেজ, শিল্পী ক্লিনিকের পরিচালক আশরাফুল ইসলাম ও দি ডক্টরস ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মাসুদ রানা লেবু কে ধন্যবাদ জ্ঞাপন করে পুরুস্কার স্বরুপ সম্মাননা কেষ্ট তুলে দেয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024