নোমান জহির রাজা :
জমাকালো আয়োজন আর উৎসব মুখর পরিবেশে নাটোরের গ্রীনভ্যালী পার্কে অনুষ্ঠিত হয়ে গেলো ভেড়ামারা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের বার্ষিক পিকনিক। ৩৮টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিক ও পরিচালকদের প্রানবন্ত উপস্থিতি যেন মিলন মেলায় পরিনত হয়। বিভিন্ন ধরনের খেলাধুলা, র্যাফেল ড্র, ব্যাচ ও আধুনিক মানের গেঞ্জি আর নানা আয়োজনে জমে উঠে বার্ষিক পিকনিক।
২৮ ডিসেম্বর। শনিবার। সকাল ৯টা। ভেড়ামারার সনোগলিতে অবস্থিত ডায়াগনষ্টিক ও ক্লিনিক ওনার্স এ্যাসিয়েশন’র অফিসের সামনে থেকে ৭টি হাইস মাইক্রো আর ২টি প্রাইভেটকার নিয়ে রওনা হয় নাটোরের গ্রীনভ্যালী পার্কের উদ্দ্যেশে। সকাল ১১টায় পার্কের চন্দ্রমল্লিকা অডিটরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভার পর শুরু হয় বিনোদনের জন্য খেলাধুলা। দুপুরের মধ্যাহ্ন ভোজের পর ভেড়ামারা ডায়াগনষ্টিক ও ক্লিনিক ওনার্স এ্যাসিয়েশন’র সভপতি লায়ন প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক খন্দকার মাজেদুল হাসান মাসুমের সার্বিক দিক নির্দেশনায় আলোচনা সভা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে অংশনেন, সংগঠনের উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ও সাদিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ আব্দুল হান্নান, সংগঠনের সাবেক সভাপতি ও পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আমিরুল ইসলাম মান্নান, আর রহমান ডায়াগনষ্টিক সেন্টারের মালিক আমিনুল ইসলাম, আধুনিক ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃ শহীদুল ইসলাম, ডাঃ একরামুল হক।
অনুষ্ঠানে পিকনিক কমিটির আহবায়ক দি ডক্টরস ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক প্রভাষক সাইফুল ইসলাম, আল জামী হসপিটালের পরিচালক আতিক হাসান, আল নূরের ব্যবস্থাপনা পরিচালক লোটাস পারভেজ, শিল্পী ক্লিনিকের পরিচালক আশরাফুল ইসলাম ও দি ডক্টরস ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মাসুদ রানা লেবু কে ধন্যবাদ জ্ঞাপন করে পুরুস্কার স্বরুপ সম্মাননা কেষ্ট তুলে দেয়া হয়।