১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বিজ্ঞানের কল্যাণে পুরুষের পেটে মানবসন্তান!

বিজ্ঞানের কল্যাণে পুরুষের পেটে মানবসন্তান!

লস অ্যাঞ্জেলেস নিবাসী ৩৭ বছর বয়সী পুরুষ বেনেট ক্যাসপার উইলিয়ামস ২০১৯ সালে বিয়ে করেন আরেক পুরুষকে যার নাম মালিক

এর পর এই দম্পতি সিদ্ধান্ত নেন, তারা সন্তান জন্ম দেবেন। এর পর তারা খুঁজতে থাকেন- সন্তান নেওয়ার কোন কোন সুযোগ তাদের জন্য আছে কিনা। বেনেট মনে করেন গর্ভধারণ এবং সন্তান গর্ভে বহন করা তার জন্য সম্ভব হবে।

২০২০ সালের মার্চ মাসে বেনেট জানতে পারেন যে তিনি গর্ভবতী। তিনি ২০২০ সালের অক্টোবরে সিজারিয়ানের মাধ্যমে হাডসন নামে একটি সুন্দর শিশুর জন্ম দেন।

২০১৪ সালে জরায়ু প্রতিস্থাপন বিজ্ঞানের সম্ভাবনার দরজা খুলে দিয়েছিলো। একজন নারী যার জরায়ু ছিলোনা সেই নারীকে এক নতুন জীবন দিয়েছিলেন বিজ্ঞানীরা।কিডনি কিংবা চোখ প্রতিস্থাপনের মতো জরায়ু প্রতিস্থাপন করে সন্তান জন্ম দেওয়াও বিজ্ঞানের কাছে আজ থেকে আট বছর আগেই সহজ হয়ে গিয়েছিলো।।

পুরুষ গর্ভধারণের বিষয়টি সারা বিশ্বকে জানিয়েছিলেন বিজ্ঞানী রিচার্ড পলসন। আমেরিকান সোসাইটি ফর রিপ্রোডাক্টিভ মেডিসিনের প্রধান পলসন বলেন, আইভিএফ ভ্রুণ প্রতিস্থাপন ও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুরুষও সন্তান জন্ম দিতে পারে

পাইন ফিশ, সি ড্রাগন এইসব প্রাণীদের মধ্যে পুরুষরাই গর্ভধারণ করে বাচ্চার জন্ম দেয়। শুধুমাত্র নারীরাই গর্ভবতী হতে পারে এই ধারণা পাইন ফিশ ও সি ড্রাগনের ক্ষেত্রে ও সত্যি নয়। পুরুষ হলেই যে মানুষ গর্ভধারণ করে সন্তান জন্ম দিতে পারবেনা এই ধারণাও এখন পৃথিবীতে আর সত্যি নয়। সত্যি হচ্ছে নারী ও পুরুষ যে কেউই এখন আধুনিক বিজ্ঞানের কল্যাণে সন্তান জন্ম দিতে পারবে।

কয়েক বছর আগে দুটি মা ইঁদুর থেকে বাচ্চা ইঁদুরের জন্ম দিয়ে সারাবিশ্বে হৈচৈ ফেলে দিয়েছিলেন চীনা বিজ্ঞানীরা। সমলিঙ্গের দুটি প্রাণের মধ্যে আরেকটি প্রাণ জন্ম দিতে জেনেটিক কোড ও ডিএনএ দরকার হয়। এরপর এই জিনের মধ্যে মিলন ঘটিয়ে পুরুষ ছাড়াই বাচ্চাদের জন্ম দেয় তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024