১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৪:১৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
নৌকার মাঝি হয়ে এসেছে পবন, তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করুন———-রফিকুল আলম চুনু

নৌকার মাঝি হয়ে এসেছে পবন, তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করুন———-রফিকুল আলম চুনু

নোমান জহির রাজা / মাহমুদ্দোল্লাহ সোহেল :
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি, কর্মী বান্ধব জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু বলেছেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের মাঝি হয়ে এসেছে অাব্দুর রাজ্জাক চেয়ারম্যান’র সুযোগ্যপুত্র সোহেল রানা পবন তাকে বিপুল ভোটে নির্বাচিত করুন। তিনি বলেন, অাজকের পথসভায় প্রমান করে নৌকা প্রতীকের গনজোয়ার সৃষ্টি হয়েছে বাহাদুরপুর ইউনিয়নে। আগামী ১১ নভেম্বর তারা নৌকার পক্ষে রায় দিয়ে দলমত নির্বিশেষে পবন কে বিপুল ভোটে বিজয়ী করবেন। তিনি গতকাল শনিবার রাতে ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। জাসদ ইনু’র কঠোর সমালোচনা করে চুনু অারো বলেন, অাপনারা মশাল মার্কায় কেন ভোট দেবেন। অাপনার ভোটে তারা এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়। তাদের বহুত উন্নয়ন হয়। কিন্তু উন্নয়ন হয় না এলাকার। অাপনাদের। তাই উন্নয়নের ধারায় ফিরতে হলে নৌকার মাঝি সোহেল রানা পবন কে ভোট দিয়ে নির্বাচিত করুন।
পথসভায় সভাপতিত্ব করে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অালহাজ্ব শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান আতা, ভেড়ামারা পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা পৌর অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, রেল বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক অাবু দাউদ, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক হাসান সরোয়ার। বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল ডাক্তার, নার্গিস সুলতানা ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। অনুষ্ঠানটির সার্বিক দিক নির্দেশনা এবং তত্বাবধানে ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক এবং দানবীর অালহাজ্ব রুবেল মাহমুদ রতন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024