১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৮:২৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
১২ জেলায় নতুন ডিসি

১২ জেলায় নতুন ডিসি

স্বাধীনতার ডেক্স : ৩১ মে ২০২১:
দেশের ১২টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ২৪তম বিসিএস কমকর্তাদের ডিসি নিয়োগ করা হলো।

সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোরে নতুন জেলা প্রশাসকরা নিয়োগ পেয়েছেন।

নতুন ডিসিদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে পটুয়াখালী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফকে মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) জহুরুল ইসলামকে পঞ্চগড়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খানকে নরসিংদী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুলকে মুন্সিগঞ্জ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদকে নাটোরের ডিসি করা হয়েছে। এ ছাড়া মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে বদলি করে খুলনার ডিসি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024