১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
স্কুল খোলা রেখে পরীক্ষা, ক্লাসে হাজির ইউএনও

স্কুল খোলা রেখে পরীক্ষা, ক্লাসে হাজির ইউএনও

কুষ্টিয়া প্রতিনিধি :
সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রেখে ক্লাস পরীক্ষা নেওয়ার অপরাধে কুষ্টিয়ার মিরপুরে একটি বেসরকারী এস বি কিন্ডারগার্টেন স্কুলকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের এস বি কিন্ডারগার্টেন স্কুলকে এ জরিমানা করেন মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস।

ইউএনও লিংকন বিশ্বাস আরও জানান,করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাব এড়াতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। সরকারি এ নির্দেশনা অমান্য করে বহলবাড়ীয়া ইউনিয়নের এস বি কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের একত্বে করে ক্লাস পরীক্ষা নিচ্ছিলেন। সেখানে প্রায় ৭০জন শিক্ষার্থী অংশ নেয়। এমন গোপন সংবাদ পেয়ে ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এতে স্কুল খোলা রেখে ক্লাস পরীক্ষা নেওয়ার দায়ে এস বি কিন্ডারগার্টেন স্কুলকে দন্ডবিধি আইন, ১৮৬০ এর আওতায় ১৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024